কালের নিউজ জামালপুর জেলা প্রতিনিধি ওসমান হারুনীর পিতার ইন্তেকাল
জামালপুর প্রতিনিধি : কালের নিউজ ও মোহনা টিভির জেলা প্রতিনিধি ওসমান হারুনীর পিতা জামালপুর জেলার ইসলামপুর মোশারফগঞ্জ গালস্ হাইস্কুল এন্ড কলেজের অব:প্রাপ্ত মৌলভী শিক্ষক মো:আবু তালেব গত রবিবার ২১জানুয়ারী/২৪ ইং দুপুর ২ঘটিকার সময় তাহার নিজ বাড়ি ইসলামপুর পৌর শহরের (৭নং ওয়ার্ড) পলবান্দা গ্রামে ইন্তেকাল ফরমাইয়েছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মরহুমের জানাজার নামাজ রবিবার ২১জানুয়ারি রাত ৮ ঘটিকার সময় ইসলামপুর কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত শেষে ধর্মকুড়া কেন্দ্রীয় গৌরস্হানে দাফন করা হয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মৃতুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম,ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখ,ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি,জামালপুর জেলা প্রেসক্লাব ও ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিকরাসহ কালের নিউজ পরিবারের পক্ষ থেকে মরুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা ও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































